বৌদ্ধ ভিক্ষুদের শান্তি-সম্প্রীতির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

মানুষে মানুষে এবং অন্যান্য প্রাণিকুলের প্রতি অবারিত ভালবাসা-মৈত্রীভাব পোষণ, অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতির আকাঙ্ক্ষার বার্তা প্রচারের লক্ষ্যে বৌদ্ধ ভিক্ষু,দেশপ্রেমিক, সমাজসেবী, ধার্মিক লোকজনের সমন্বয়ে শান্তির সপক্ষে পদযাত্রা আজ কুমিল্লা বিশ্বরোড থেকে শুরু হয়ে টমছমব্রিজ-কান্দিরপাড়- প্রেসক্লাব-ডিসি অফিস-পুলিশ লাইন- শাসনগাছা হয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে গিয়ে শেষ হয়।

শান্তি পদযাত্রায় নেতৃত্ব দেন বুদ্ধানন্দ মহাথেরো, আশীন প্রজ্ঞাবোধি মহাথেরো, শান্তি-সম্প্রীতি পদযাত্রার উদ্যোক্তা চারু উত্তম বড়ুয়া। কুমিল্লায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন শান্তি-সম্প্রীতি পদযাত্রা পরিষদের সচিব সুমির বড়ুয়া তপু। পদযাত্রায় অংশ নেন দ্য থিওসোফিক্যাল সোসাইটির সদস্য সচিব চন্দন দাস, প্রকৌশলী অভিজিৎ বড়ুয়া, নির্মলা চাকমা ও সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে শান্তি-সম্প্রীতির পদযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম এবং কুমিল্লা হয়ে ঢাকায় সমাপ্তি ঘটবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত