এ কে স্পোর্টস কমপ্লেক্স

দৌলতপুরে কুমিল্লার সর্ববৃহৎ টার্ফ

ক্রীড়া প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা শহরতলির দৌলতপুর এলাকায় চলতি বছরের ১৫ জানুয়ারি স্থাপন করা হয় এ কে স্পোর্টস ফুটবল টার্ফ। ১২ হাজার বর্গফুটের এই টার্ফে ৯/৯ ও ১০/১০ খেলা যায় অনায়াসে। তবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা খেলতে পারে ১১ জন করে। এতে ১৩০ ফুট লম্বা ও ৯০ ফুট প্রস্থের মাঠ আছে। এক ঘণ্টার জন্য রাতে ফি ২৫০০ টাকা ও দিনে ১৫০০ টাকা। গতকাল সোমবার রাতে ওই টার্ফে কুমিল্লা জিলা স্কুলের লাগোয়া বধুয়া ফুড ভিলেজে আড্ডা দেওয়া আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের নিয়ে গড়া দুইটি দল ফুটবল খেলে। এতে ২-১ গোলে ব্রাজিল বিজয়ী হয়।

দৃষ্টিনন্দন এ কে স্পোর্টস কমপ্লেক্সটি ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর রেলগেইটের পশ্চিমে টমছমব্রিজ-কোটবাড়ি সড়কের দক্ষিণ পাশে দৌলতপুর কেবিসি ব্রিকস ফিল্ডে ওই টার্ফ। টমছমব্রিজ এলাকার উচ্চ শিক্ষিত ছয় ভাই মিলে ৮৫ লাখ টাকা বিনিয়োগে এই কমপ্লেক্স গড়ে তোলেন। ছয় ভাইয়ের একজন দেশের নামকরা সাংবাদিক মোস্তফা কামাল এর দলনেতা। খেলাধুলার ব্যাপক সম্প্রসারণের মাধ্যমে সুন্দর ও আদর্শ সমাজ গড়ার জন্য এ টার্ফ কিশোর ও যুবকদের মন প্রফুল্ল রাখতে এটি করা হয়েছে।

কমপ্লেক্সের অংশীজন কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ বলেন, মাদক ও অনলাইনে জুয়া মুক্ত সমাজ গড়তে হলে সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দিনে ও রাতে যেকোন সময় এ টার্ফে খেলার সুযোগ আছে। চাইলে চাকরিজীবী, শিক্ষক, চিকিৎসক ও ব্যবসায়ীরা সপরিবারে এখানে খেলতে পারেন।

যোগাযোগ: ০১৯৫১-২৬৭৩৭৩, ০১৬১৫-৮৭৩২৪৪

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত