• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বাংলা বর্ষবরণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২০: ১৬
logo

Photo

ষোলোআনা বাঙালি চেতনাকে ধারণ করে বাংলা বর্ষবরণ-১৪৩৩ উদযাপন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে সাজানো হয় বৈশাখী আবহে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ক্যাম্পাস থেকে অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে আবহমান বাংলার নানা প্রতিচ্ছবি তুলে ধরেন শিক্ষার্থীরা। বর-কনে, কৃষক আবার কেউবা জেলে সাজেন। বাঁশির সুরে মুখর মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রাটি রাজগঞ্জ প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।

সকাল ১০টায় কলেজের মুক্তমঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

পল্লীগীতি, লালনগীতি ও আধুনিক গানের সুরের মূর্ছনায় মুখর হয় কলেজ আঙিনা। এছাড়াও কবিতার ছন্দ ও নৃত্যের তালে তালে ফুটিয়ে তোলা হয় দেশীয় সংস্কৃতিকে।

বর্ণিল এই আয়োজনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ ও সহকারী অধ্যাপক মলি ধর। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখে মো. কিবরিয়া হাসিব ও মো. ইনজামামুল হক।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারকবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

২

চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে মোবারক র‌্যালি

৩

দাউদকান্দিতে ডাকাতি ও চুরিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

৪

চান্দিনায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

৫

স্বস্তি নেই কুমিল্লার মাছের বাজারে দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা

সম্পর্কিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারকবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোবারকবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

১২ ঘণ্টা আগে