• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২০: ৫৫
logo

Photo

ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। পৃথক দুটি অভিযানে দুই কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং দুটি মালিকবিহীন যানবাহন জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট এবং সকাল ৭টা ৪০ মিনিটে ফেনী জেলার ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি ও ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির বিশেষ টহল দল পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এলাকায় ৪০০ গজ এবং পৈথরা এলাকায় ১০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ি ও যানবাহনের মোট আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভিক্টোরিয়া কলেজকে সমৃদ্ধ করেছে বাংলা বিভাগ : অধ্যক্ষ

২

২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

৩

আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

৪

নিমসার উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

৫

কুমিল্লা সীমান্তে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

সম্পর্কিত

ভিক্টোরিয়া কলেজকে সমৃদ্ধ করেছে বাংলা বিভাগ : অধ্যক্ষ

ভিক্টোরিয়া কলেজকে সমৃদ্ধ করেছে বাংলা বিভাগ : অধ্যক্ষ

৮ ঘণ্টা আগে
আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

৯ ঘণ্টা আগে

১ দিন আগে