এমপি মনিরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিক পাস বললেন মোবাশ্বের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিক পাস বললেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। গতকাল সোমবার লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গা হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। এর আগেও এমন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ছিলেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে বলতে শোনা যায়, কুমিল্লা-৯ আসনের এমপি ছিলেন-আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরী। তো উনি, ঢাকা ইউনিভার্সিটিততু (থেকে) মেট্রিক পাস করছে। উনি এই এলাকা ছেড়ে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকায় চলে গেছে। আপনারা উনাকে পাঠিয়ে দিয়েছেন, না কি উনি আপনাদের ছেড়ে চলে গেছে? ওইদিন মসজিদে বলেছিলাম, বউয়ের লগে ছাড়াছাড়ি হয়ে গেলে ওই বউয়ের লগে (সঙ্গে) দেখা করা বিদাআত ছিল। এখন, ছাড়ি দেইন্না ( তালাক হয়ে যাওয়া) বউ ইগা বলে বান্ধবী অয়, হে বান্ধবীর ঘরে ছুটকিয়াও (সন্তান) অয়। উনি চলে গেল ছয় নির্বাচনী এলাকায়। কত বড় নেতা, কত বড় ক্ষমতাপ্রাপ্ত! অন (এখন) ইয়ানে (এখানে) আই (এসে) সুড়সুড়ি সুড়সুড়ি দেয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত