কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Thumbnail image

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা।

আজ শনিবার ভোর আনুমানিক ৩টার দিকে ১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের অধীন গীতবাড়ি বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত