• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বাঙ্গরা

নিকারের সভায় অনুমোদন

বাঙ্গরা উপজেলা কমপ্লেক্স হচ্ছে দক্ষিণ বাঙ্গরায়

বিএনপি করেছে উপজেলা, আওয়ামী লীগ করেছে থানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১: ৩৯
logo

বাঙ্গরা উপজেলা কমপ্লেক্স হচ্ছে দক্ষিণ বাঙ্গরায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১: ৩৯
Photo

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় গতকাল সোমবার ওই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ওই সভা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

উপজেলাটি সাবেক মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই এই উপজেলা গঠনের জন্য নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। ১৮৯ বর্গকিলোমিটার আয়তন নিয়ে এই উপজেলা গঠিত হয়।

বাঙ্গরা উপজেলার শ্রীকাইল ইউনিয়ন, আকুবপুর, আন্দিকোট, পূর্বধইর পূর্ব, পূর্বধইর পশ্চিম, বাঙ্গরা পূর্ব, বাঙ্গরা পশ্চিম, চাপিতলা, রামচন্দ্রপুর উত্তর ও টনকী ইউনিয়ন। মুরাদনগর উপজেলায় ২২টি ইউনিয়ন ছিল। এর মধ্যে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা গঠন করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বী বাঙ্গরা উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তর। উপজেলার কার্যক্রম সম্পর্কে জানতে গতকাল রাতে আমার শহরের পক্ষ থেকে ইউএনওকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে ২০১০ সাল থেকে বাঙ্গরাবাজারকে নতুন থানায় রূপান্তরের জন্য দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। পরবর্তীতে ২০১৩ সালের ২০ এপ্রিল জেলার মুরাদনগর উপজেলার মকলিশপুরে স্থানীয় এক জনসভায় বাঙ্গরাবাজারকে প্রশাসনিক থানা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসী দাবি জানায়। এরইপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদনগর থানা থেকে পৃথক করে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরাবাজার নামে নতুন থানার অনুমোদন দেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার

২

হোমনায় ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা যাত্রীদের

৩

আজ লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৪

তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতু

৫

ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

সম্পর্কিত

কুমিল্লায় ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার

কুমিল্লায় ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার

১৩ মিনিট আগে
হোমনায় ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা যাত্রীদের

হোমনায় ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা যাত্রীদের

৩৯ মিনিট আগে
আজ লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আজ লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতু

তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতু

১৬ ঘণ্টা আগে