বরুড়া প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে আমি কোনো ধরনের রাজনীতি চাই না। শিক্ষকদের রাজনীতিমুক্ত রাখতে চাই। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, যাঁরা আমার দলের রাজনীতি করেন না, কিন্তু এলাকায় শিক্ষানুরাগী, শিক্ষা প্রতিষ্ঠানবান্ধব এমন ব্যক্তিদের আমি সভাপতি বানিয়েছি। যাঁরা সভাপতির পদ নিয়ে আঁকড়ে আছেন, কিন্তু প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন না, তাঁরা দয়া করে পদ ছেড়ে দিন। আপনি অসুস্থ, তাহলেও পদ ছেড়ে দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অংশীজনের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বরুড়া উপজেলার ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও সভাপতিরা উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বরুড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ইউএনও আসাদুজ্জামান রনি, ওসি কাজী নাজমুল হক, রাজনীতিবিদ জুনাব আলী ও এডভোকেট খায়রুল এনাম খান তৌফিক।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, জনগণের জন্য প্রয়োজনীয় কাজগুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দরিদ্র ও সাধারণ মানুষকে চিকিৎসার জন্য কুমিল্লা বা ঢাকায় ছুটতে হবে না। অধিকাংশ মানুষের চিকিৎসাসেবা যেন নিজ নিজ উপজেলাতেই নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যেই ১৫১ শয্যার হাসপাতালের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। সরকারের মেয়াদকালের মধ্যেই প্রতিটি উপজেলায় এ ধরনের হাসপাতাল নির্মাণের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
এ সময়ে শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছর নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মান আরও উন্নত করতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি স্থানীয়দের উদ্দেশে আরও বলেন, সমাজকে শান্তিপূর্ণ রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি আগামী পাঁচ বছরের মধ্যে অধিকাংশ উন্নয়নকাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, আপনারা শুধু সমাজটাকে শান্তিমুক্ত অবস্থায় রাখেন, মাদকের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করেন। সমাজে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সামাজিক সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান সভায় বক্তারা বরুড়ার উন্নয়ন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়।