• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

তিন দফায় ৮৫ সাপ উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় সাপ আতঙ্ক

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১২: ০৪
logo

তিন দফায় ৮৫ সাপ উদ্ধার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১২: ০৪
Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাপের আতঙ্ক কোনোভাবেই কাটছে না। উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে একের পর এক বসতঘর থেকে সাপের বাচ্চা ও বড় সাপ বেরিয়ে আসায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর পর গত কয়েক দিনে তিন দফায় মোট ৮৫টি সাপ উদ্ধার ও মারা হয়েছে। এর মধ্যে শুধু একটি বাড়ি থেকেই সাপুড়ের মাধ্যমে ৫২টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ধান্যদৌল গ্রামে সাপের কামড়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়। এই ঘটনার পরই পুরো এলাকায় সাপ নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গত ২২ অক্টোবর সামসু মাস্টারের বাড়ি থেকে ২২টি বিষধর সাপ মেরে ফেলেন স্থানীয়রা।

সর্বশেষ গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ধান্যদৌল চৌধুরী বাড়ির অপুর খানের বসতঘরের পশ্চিমের রুমে একটি বিষধর সাপ ফণা তোলা অবস্থায় দেখতে পান ঘরের মালিক। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মারা হয়। আনুমানিক তিন ফুট দীর্ঘ এই সাপটি মারার পর গ্রামবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দেয়।

এর আগে গত ২৯ অক্টোবর ধান্যদৌল গুচ্ছগ্রামের আজিজ মিয়ার বাড়িতে বড় ধরনের সাপের আস্তানার সন্ধান মেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে রাজু কবিরাজ নামের এক সাপুড়ে সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালান।

সাপুড়ে রাজু কবিরাজ জানান, উদ্ধার করা সাপের মধ্যে দুটি বাচ্চা মারা গেলেও বাকি ৫০ টি সাপ তিনি সঙ্গে নিয়ে যান।

এভাবে ঘরের ব্যাগ, বই, বস্তা কিংবা মুরগির খোঁয়াড়ের নিচ থেকে সাপ উদ্ধারের ঘটনায় নিজেদের বসতঘরেও নিরাপদ বোধ করছেন না গুচ্ছগ্রামের বাসিন্দারা। কখন কার ঘর থেকে সাপ বেরিয়ে আসে—এই আশঙ্কায় অভিভাবকেরা শিশুদের একা ছেড়ে দিতে ভয় পাচ্ছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

২

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

৩

কুমিল্লায় অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

৪

তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

৫

বুড়িচংয়ে ধানখেতে মিলল ৮০ বছরের বৃদ্ধের মরদেহ

সম্পর্কিত

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাস

২ ঘণ্টা আগে
হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

২ ঘণ্টা আগে
কুমিল্লায় অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

৩ ঘণ্টা আগে

৮ ঘণ্টা আগে