• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির পাশ থেকে অবৈধ ড্রেজার জব্দ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৯: ২০
logo

Photo

ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। আজ মঙ্গলবার ব্রাহ্মণপাড়া থানার উত্তর চান্দলা মৌজায় মিরপুর-কুমিল্লা সড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চান্দলা মৌজায় ওই সড়কের পশ্চিম পাশে জনৈক কামালের পুকুরে ভাসমান ড্রাম, পাইপ ও ইঞ্জিন বসিয়ে অবৈধভাবে মাটি কাটার ড্রেজার স্থাপন করা হয়েছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন এবং ড্রেজার পরিচালনার সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে আসেন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৩২ হর্সপাওয়ারের একটি ইঞ্জিন মেশিন, ২৪ হর্সপাওয়ারের একটি ইঞ্জিন মেশিন, দুটি পাম্প, দুটি চেসিস, দুটি লোহার মাচা, একটি ফুটবল পাইপ, অল্প পরিমাণ তেলসহ দুটি ড্রাম, যন্ত্রের একটি ড্রাম এবং একটি ছোট পাইপ।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিযোগ, বিস্তীর্ণ ফসলি মাঠ ও জলাশয়ের পাশ থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার চালিয়ে মাটি উত্তোলন করায় আশপাশের কৃষিজমি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে আগামী মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, অবৈধ ড্রেজার পরিচালনার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে ড্রেজার ও সংশ্লিষ্ট মেশিনপত্র জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ১৮১

২

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা সহায়তার সুযোগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা

৩

কুমিল্লায় সেইভ আর্থের সচেতনতামূলক সেমিনার

৪

ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির পাশ থেকে অবৈধ ড্রেজার জব্দ

৫

কুমিল্লা সীমান্তের পাঁচ উপজেলায় বিজিবির কড়া পাহারা

সম্পর্কিত

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ১৮১

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ১৮১

২ মিনিট আগে
উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা সহায়তার সুযোগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা সহায়তার সুযোগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা

৫ মিনিট আগে
কুমিল্লায় সেইভ আর্থের সচেতনতামূলক সেমিনার

কুমিল্লায় সেইভ আর্থের সচেতনতামূলক সেমিনার

১১ মিনিট আগে

৬ ঘণ্টা আগে