• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা সহায়তার সুযোগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৯: ৩৯
logo

Photo

তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা সরকারি প্রণোদনা ও ১০ লাখ টাকা ঋণসুবিধাসহ মোট ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অর্থায়নের সুযোগ সম্পর্কে জানাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক প্রচারণামূলক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। এ ছাড়া কুমিল্লা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, উদ্যোগের ধরন, অর্থায়ন প্রক্রিয়া, উদ্যোক্তা হওয়ার যোগ্যতা, আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যাংকঋণ পরিশোধের নিয়মাবলি নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের কাছে প্রশ্ন করেন এবং উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভিশন নিয়ে সরকার পরিচালনা করছেন, তার অন্যতম মৌলিক লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। বেকারত্ব দেশের অর্থনীতিকে শিথিল করে দেয়। গতকাল একটি সংবাদে দেখেছি, বাংলাদেশে প্রায় ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার রয়েছেন। একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব হলো গ্র্যাজুয়েটদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।’

সভায় উপস্থিত বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকদের উদ্দেশে উপ-উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথে অন্যতম প্রধান বাধা চক্রবৃদ্ধি হারে সুদ। ঋণের সুদ যেন সহজলভ্য ও সহনীয় হয়, সে বিষয়ে আপনাদের প্রতি আহ্বান জানাই।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘একটি দেশের প্রাণ হচ্ছে তরুণরা। তরুণদের দক্ষ জনশক্তি ও মানবসম্পদে রূপান্তর করতে পারলে তাঁদের নেতৃত্বেই একদিন দেশের অর্থনীতি উন্নত হবে। একজন তরুণ পড়াশোনা শেষ করার পরপরই চাকরির পেছনে ছোটেন। সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করতে গিয়ে কর্মজীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট হয়।’

সভাপতির বক্তব্যে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিন বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে দেশের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

২

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ১৮১

৩

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা সহায়তার সুযোগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা

৪

কুমিল্লায় সেইভ আর্থের সচেতনতামূলক সেমিনার

৫

ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির পাশ থেকে অবৈধ ড্রেজার জব্দ

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮ মিনিট আগে
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ১৮১

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ১৮১

১২ মিনিট আগে
কুমিল্লায় সেইভ আর্থের সচেতনতামূলক সেমিনার

কুমিল্লায় সেইভ আর্থের সচেতনতামূলক সেমিনার

২১ মিনিট আগে

৩৫ মিনিট আগে