• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন

বুড়িচংয়ে কালবৈশাখীর তান্ডবে ঘরবাড়ি লন্ডভন্ড

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০: ১১
logo

Photo

কুমিল্লার বুড়িচং উপজেলায় আজ মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ৮ থেকে ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫ থেকে ৬টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং শতাধিক স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া অতিবৃষ্টিতে বোরো ধান ও শাক-সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ সদস্যদের দেওয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামে সিএনজি অটোরিকশাচালক রবিউল হাসানের একটি বসতঘর এবং বিল্লাল হোসেনের একটি ঘরের ওপর গাছ পড়ে ঘর দুটি ভেঙে যায়। এছাড়া আবিদপুর গ্রামের একটি ঘরও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন। তিনি জানান, ভারী বৃষ্টিতে বোরো ধান ও শাক-সবজির খেত তলিয়ে যাওয়ায় কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের গক্ষুর গ্রামের ইউপি সদস্য আব্দুল জলিল জানান, ঝড়ে বিদ্যুতের খুঁটি, তার ও গাছপালা ভেঙে পড়ে অন্তত ৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শাহ আলমের দুটি ঘর, সুমন সরকারের একটি ঘর, রামু চন্দ্র শীলের একটি ঘর এবং শহীদের একটি ঘর ভেঙে গেছে।

বুড়িচং উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. দেলোয়ার হোসেন জানান, কালবৈশাখীর তান্ডবে শতাধিক গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং অন্তত দুটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ঝড় থেমে যাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন ও লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে। উপজেলার ৫৩ হাজার গ্রাহকের জন্য ১১টি বিদ্যুৎ লাইন রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ৩টি লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়েছে। বাকি লাইনে সংযোগ দিতে আরও দুই দিন সময় লাগতে পারে বলে তিনি জানান।

এদিকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে মোকাম ইউনিয়নের মিথলমা, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিন্নভিন্ন হয়ে গেছে। গাছ পড়ে বেশ কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আনন্দপুর গ্রামের শামসু মিয়া নামে একজন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারি ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জলাবদ্ধতায় দুর্ভোগ নগরে

২

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

৩

পর্যাপ্ত মজুত সত্ত্বেও মিলছে না তেল

৪

বুড়িচংয়ে কালবৈশাখীর তান্ডবে ঘরবাড়ি লন্ডভন্ড

৫

চৌদ্দগ্রামে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সম্পর্কিত

জলাবদ্ধতায় দুর্ভোগ নগরে

জলাবদ্ধতায় দুর্ভোগ নগরে

২৬ মিনিট আগে
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

১ ঘণ্টা আগে
পর্যাপ্ত মজুত সত্ত্বেও মিলছে না তেল

পর্যাপ্ত মজুত সত্ত্বেও মিলছে না তেল

২ ঘণ্টা আগে