• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৮

আবু সাঈদ, চান্দিনা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৮
logo

Photo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এভার গ্রিন’ নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার বাস টার্মিনাল থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে মহাসড়কের চান্দিনা কোড়েরপার এলাকার একটি ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে দ্রুতগতির বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বাসের যাত্রী আব্দুর রহমান জানান, কক্সবাজার থেকে ছাড়ার পর চট্টগ্রাম অংশেই সাতকানিয়া এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চান্দিনা পৌঁছালে গাড়িটির ব্রেক আবারও অকার্যকর হয়ে পড়ে, যার ফলে চালক আর গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বাসটি খাদে পড়ে অন্তত ৮জন যাত্রী আহত হয়।

বাসের সুপারভাইজার মাশরাফি জানান, সাতকানিয়া এলাকায় বাসের একটি চাকা পাংচার হয়েছিল। সেখানে চাকা পরিবর্তন করার পর যাত্রা শুরু করলেও কোড়েরপার এলাকায় এসে হঠাৎ ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও জানান বাসটিতে যাত্রী ছিল ২৫ জন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৮

২

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য

৩

মহাসড়কে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন, লাফিয়ে নামলেন চালক-যাত্রী

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

৫

আন্তঃবিভাগ ফুটবলে হ্যাটট্রিক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য

৪ ঘণ্টা আগে
মহাসড়কে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন, লাফিয়ে নামলেন চালক-যাত্রী

মহাসড়কে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় আগুন, লাফিয়ে নামলেন চালক-যাত্রী

১৮ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরাদের সেরা যাঁরা

১৯ ঘণ্টা আগে