• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

বাসস, কুমিল্লা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৭: ৪৭
logo

Photo

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

আজ মঙ্গলবার সকালে উপজেলার কটকবাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিবিরবাজার শাহাপুর পোস্টের বিজিবির একটি টহল দল কটকবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরোনো প্লাস্টিকের একটি বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং আন্ত:সীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র ও অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে।  সে লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকান্ড রোধে ১০ বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

২

লালমাইয়ে পুকুরে ডুবে প্রবাসী পরিবারের দুই শিশুর মৃত্যু

৩

আর্থিক সহায়তা কমিয়ে দেওয়ায় নির্যাতন

৪

নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি

সম্পর্কিত

লালমাইয়ে পুকুরে ডুবে প্রবাসী পরিবারের দুই শিশুর মৃত্যু

লালমাইয়ে পুকুরে ডুবে প্রবাসী পরিবারের দুই শিশুর মৃত্যু

১ ঘণ্টা আগে
আর্থিক সহায়তা কমিয়ে দেওয়ায় নির্যাতন

আর্থিক সহায়তা কমিয়ে দেওয়ায় নির্যাতন

৭ ঘণ্টা আগে
নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২১ ঘণ্টা আগে