চান্দিনায় শিশুদের দিনব্যাপী ফ্রি আর্ট ক্যাম্প

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

'মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল' এই শ্লোগানকে ধারণ করে চান্দিনায় অনুষ্ঠিত হলো শিশুদের দিন ব্যাপী ফ্রি আর্ট ক্যাম্প।

গত শনিবার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কণ্ঠসাধন নান্দনিক স্কুলের আয়োজনে ও পেট্রা কোম্পানির সৌজন্যে ওই চিত্রাঙ্কন কর্মশালাটি হয়। ওই আয়োজনে চান্দিনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কণ্ঠসাধন নান্দনিক স্কুলের অধ্যক্ষ আবৃত্তি শিল্পী সারওয়ার নাঈমের সভাপতিত্বে বক্তৃতা করেন চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ই.ম. শান্ত, পেট্রার চান্দিনা প্রতিনিধি সামিয়া হাসান। প্রশিক্ষণ প্রদান করেন চিত্রশিল্পী সমীর দেবনাথ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত