চান্দিনার মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির কমিটি পুনঃগঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মধ্য বাজারে ব্যবসায়ী মোরশেদ আলম নাবুর সভাপতিত্বে আগামী ২ বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়।

এতে মেসার্স ফ্রেন্ডস মটরসের স্বত্বাধিকারী কে.এম জামাল কে সভাপতি এবং মোরশেদ আলম নাবুকে সাধারণ সম্পাদক করে ৬৬ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করেন সহকারী অধ্যাপক মাওলানা আবুল খায়ের।

কমিটিতে মেসার্স ফ্রেন্ডস মটরসের মো. কামাল মুন্সীকে সিনিয়র সহসভাপতি, মো. তাজুল ইসলাম আড়ৎদার, মো. গণি বেপারী, চন্দন সাহা, সোহেল বিন রাজ্জাক, হাজী ফরহাদ খানসহ ১৫ জনকে সহসভাপতি, আল-আমিন মেম্বার, মো. আকতার গাজী, মো. নজরুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক, খলিলুর রহমানকে কোষাধ্যক্ষ, মো. জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক এবং বাদল রায়কে প্রচার সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত