• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত প্রবাসী

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২০: ৩২
logo

Photo

চান্দিনায় অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। গতকাল রোববার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কালেমসার গ্রামের ওমর আলীর ছেলে কালামের বাড়িতে ওই ঘটনা ঘটে।

আগুনের তাপে পাশের ঘরের শরীফ ঘুম থেকে উঠে আগুন দেখে মসজিদের মাইকে আগুনের বিষয়ে ঘোষণা করা হয়। এরপর এলাকাবাসী এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় কালামের ঘর।

কালামের পিতা ওমর আলী জানান- রাত তিনটার সময় বাড়ির লোকদের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আমার ছেলের ঘর আগুন পুড়ে ছাই হয়ে গেছে। আমার ছেলে প্রবাস জীবনের ১০ বছরে যা আয় রোজগার করেছে, সব এই ঘরের ভেতরে ছিল। কালামের বউ বাচ্চা এখন পড়ার মতো একটি কাপড়ও নাই সব পুড়ে ছাই হয়ে গেছে।

কালামের স্ত্রী মাকসুদা আক্তার সুচি বলেন, আমার বাচ্চা অসুস্থ, তাকে নিয়ে আমার ভাসুরের ঘরে থাকি এবং গত এক বছর আগে আমার ঘরে চুরি হয়, সেই ভয়ে রাতে একা এই ঘরে আর থাকি না, আমার ৮-১০ বছরের সংসারে স্টিলের আলমারি, ওয়াল শোকেস, দুটি খাট, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের ধুল, ডাইনিং টেবিল , ড্রেসিং টেবিল, ফ্রিজ, টিভি, ওয়ারড্রোবসহ পুরো ঘর ভর্তি কাপড়-চোপড় ফার্নিচার ছিল, একটিও এখন অবশিষ্ট নাই। সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক জানান, আগুনের বিষয়ে আমি শুনেছি, সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা সীমান্তে ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

২

কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ

৩

জুলাই শহিদ দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি পালন

৪

কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না: কৃষিমন্ত্রী

৫

পুণ্যার্থীদের মাঝে ফল ও শীতল পানীয় বিতরণ

সম্পর্কিত

কুমিল্লা সীমান্তে ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা সীমান্তে ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

১ ঘণ্টা আগে
কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ

কুমিল্লায় শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই শহিদদের স্মরণ

৬ ঘণ্টা আগে
জুলাই শহিদ দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি পালন

জুলাই শহিদ দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি পালন

১৯ ঘণ্টা আগে

১ দিন আগে