• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনার ধেরেরা উচ্চবিদ্যালয়

যৌন হয়রানির অভিযোগে শিক্ষক তরিকুল এবার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২: ৫৭
logo

Photo

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কুমিল্লার চান্দিনা উপজেলার জয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) মোহাম্মদ তরিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। গত ২ মার্চ তাঁকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশনা অনুমোদন কওে কুমিল্লা শিক্ষা বোর্ড। বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯ জানুয়ারি বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা চান্দিনা ইকবাল হাসান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলামের বক্তব্য নেওয়া হয়। একই সঙ্গে নথিপত্র পর্যালোচনা করা হয়। এরপর বোর্ডেওর আইন, নীতিমালা ও প্রবিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধেরেরা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি একই বিদ্যালয়ের ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, যৌন হয়রানি ও মানসিক

নির্যাতন করেছেন বলে ওই ছাত্রী চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ২০২৫ সালের গত ১৬ জুন লিখিত অভিযোগ করেন। ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর ওই ছাত্রী মারাত্নক মানসিক সমস্যায় পড়েন। এরই পরিপ্রেক্ষিতে ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে আহবায়ক, কুটুম্বপুর উচ্চবিদ্যালয় ও আবেদা নূর স্কুলের প্রধান শিক্ষককে সদস্য করে একটি তদন্ত কমিটি করে। এছাড়া কুটুম্বপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, ধেরেরা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাম্মৎ পারহানা আক্তার ও ধেরেরা উচ্চবিদ্যালয়ের সাধারন অভিভাবক জবি উল্যাহকে সদস্য করে আরেকটি কমিটি হয়।

উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের দুইটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন , অভিযোগকারীর অভিযোগের সত্যতা নিশ্চিত ও শিক্ষক মোহাম্মদ তরিকুলের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বাংলাদেশ গেজেট অতিরিক্ত মে ১৫,২০২৪ এ প্রকাশিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর শিক্ষক ও কর্মচারীদের শৃঙ্খলা ও আপিল বিষয়ক অধ্যায়ের অভিযোগ ও তদন্তের পদ্ধতি সংক্রান্ত প্রবিধান ৫৩(৩) ও ৫৩(৪) অনুযায়ী চূড়ান্ত তদন্তের লক্ষে ইতিমধ্যে তিন সদস্যের কমিটির গঠন করা হয়। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তরিকুলের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

সিনিয়র শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আদেশের কপি পাইনি।

উল্লেখ্য. ২০০৮ সালের ৩ জুন মোহাম্মদ তরিকুল ইসলাম এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। তাঁর গ্রামের বাড়িও ধেরেরা গ্রামে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

২

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৪

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৫

চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

সম্পর্কিত

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

১৪ ঘণ্টা আগে
কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

১৫ ঘণ্টা আগে