চান্দিনায় প্রবাসীর ঘরে ডাকাতি

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় মধ্য রাতে প্রবাসীর ঘরের দরজা ভেঙে ডাকাতি সংগঠিত হয়। এসময় ওই পরিবারের শিশুসহ চার নারীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাতদল। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

গত বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটায় চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের আয়েত আলী মেম্বারের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির প্রবাসী শাহাদাতের বসত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রধারী ডাকাতদল। তাদের অধিকাংশের মুখে কালো মুখোশ ছিল। ঘরে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতদল ওই প্রবাসীর ঘরের শিশুকন্যাসহ চারজনকে মারধর করে। ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদল শনাক্ত করাসহ তাদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত