চান্দিনা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পরপর ৩টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মো. মহিউদ্দিন রনি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ছয়জন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে মহাসড়কের কুরছাপ ও তীরচর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন রনি দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কুরছাপ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন রনি। এ সময় দ্রুতগতির একটি মিনি পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে তীরচর এলাকায় বাঁশবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান ঘোরানোর সময় পেছন থেকে আসা ‘মুহাইমিন কার্গো সার্ভিস’র একটি কাভার্ডভ্যান সেটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে।
এর কিছুক্ষণ পর ‘তিসা প্লাস’ নামের আরেকটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা শিশুসহ অন্তত ছয়জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইলিয়টগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, কুরছাপ এলাকায় মিনি পিকআপের চাপায় মহিউদ্দিন রনি নিহত হয়েছেন। এবং তীরচরে কাভার্ডভ্যান উল্টে যাওয়ার পর একটি বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।