• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

কুমিল্লার চান্দিনায় বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর, টেকসই কৃষিতে নতুন দিগন্ত

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৯: ৩৯
logo

Photo

কুমিল্লার চান্দিনায় টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে ব্র্যাক-এর সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে উপজেলার চান্দিনা বাজার এলাকার একটি রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইডের ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির স্বাভাবিক গুণাগুণ বজায় রাখা সম্ভব। এতে ফসলের উৎপাদন যেমন নিরাপদ হয়, তেমনি কৃষক ও ভোক্তার স্বাস্থ্যঝুঁকিও কমে।

তিনি আরও বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, উপকারী জীবাণু ধ্বংস হয় না এবং পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমে। পাশাপাশি ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয়ও কমে আসে।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো. মাজেদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লিটন চন্দ্র দত্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ আলম ও কনক সরকার। এছাড়া ব্র্যাক-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ছিলেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জিয়া উদ্দিন আহম্মদ, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, টেরিটোরি অফিসার মো. গাউছুল আজম মোল্লা, পিডিএস অফিসার বাসুদেব মন্ডল এবং মনিটরিং অফিসার মো. রানা বাবু।

দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৬০ জন মডেল কৃষক ও কৃষি পণ্য রিটেইলাররা অংশ নেন। তাঁরা বায়োপেস্টিসাইডের ব্যবহার প্রয়োগ পদ্ধতি, এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব কৃষি চর্চার আগ্রহ বাড়বে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পেয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে দেশব্যাপী ইতিবাচক ভূমিকা রাখবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও ওয়ান হেলথ পদ্ধতি বিষয়ে সেমিনার

২

বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের যোদ্ধা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের জিএস এডভোকেট রুস্তম আলী আর নেই

৩

দৌলতপুরে কুমিল্লার সর্ববৃহৎ টার্ফ

৪

দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে হেলথ ক্লাব উদ্বোধন

৫

চৌদ্দগ্রামে দুই শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

সম্পর্কিত

বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও ওয়ান হেলথ পদ্ধতি বিষয়ে সেমিনার

বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও ওয়ান হেলথ পদ্ধতি বিষয়ে সেমিনার

৪ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের যোদ্ধা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের জিএস এডভোকেট রুস্তম আলী আর নেই

বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের যোদ্ধা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের জিএস এডভোকেট রুস্তম আলী আর নেই

৫ ঘণ্টা আগে
দৌলতপুরে কুমিল্লার সর্ববৃহৎ টার্ফ

দৌলতপুরে কুমিল্লার সর্ববৃহৎ টার্ফ

১ দিন আগে