মুখোশ পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ১

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় মুখোশ পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি করে লুটে নেয় অন্তত সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ডাকাত সন্দেহে আল-আমিন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিনগত রাত সোয়া ১২টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে ওই ডাকাতি সংগঠিত হয়। ভোরের মধ্যেই পরচঙ্গা গ্রাম থেকে আল-আমিনকে আটক করা হয়। সে ওই গ্রামের আলী মিয়ার ছেলে।

ভুক্তভোগী প্রবাসী ফয়সাল জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে লুটে নেয় নগদ দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, ১টি আইফোন, ২টি অ্যানড্রয়েড ফোন। এতে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হই। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মো. আল আমিন নামে এক সন্দেহভাজন ডাকাতকে আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ডাকাতির খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। মুখোশধারী ডাকাদল ডাকাতিকালে একজনের মুখোশ খুলে যাওয়ায় ভুক্তভোগী পরিবার আল-আমিনকে শনাক্ত করেন। ভুক্তভোগী পরিবারের তথ্যমতে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। আল-আমিনকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠায়। আমরা তার রিমান্ডের আবেদন করেছি। রিমান্ড মঞ্জুর হলে আরও তথ্য বেরিয়ে আসবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত