চান্দিনায় চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় একটি বেপরোয়া প্রাইভেটকারের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে একই পরিবারের একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা-কুরছাপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের মোস্তফা মিয়া (৭০)সহ চারজন। দুর্ঘটনায় মোস্তফা মিয়ার স্ত্রী সেলিনা মারা গেছেন। আহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। আহতরা কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ফেনী যাচ্ছিলো পরিবারটি। শুক্রবার মহাসড়ক অনেকটাই ফাঁকা থাকায় প্রাইভেটকারটি বেশ বেপরোয়া গতিতে ছুটে আসছিল। পথে চান্দিনার কুরছাপ এলাকায় পৌঁছালে চাকা ব্লাস্ট হয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে প্রাইভেটকারটির। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রাজিব সাহা জানান, । প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লায় পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত