চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় নৈতিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কুরআনিক স্কুল সোসাইটির উদ্যোগে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক।

প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক গোলাম মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন চান্দিনা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান ও এফআর হিউম্যান কেয়ারের চেয়ারম্যান নুরুল ইসলাম।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষার সমম্বয় প্রয়োজন। তারা শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহবান জানান।

এসময় ইক্বরা আদর্শ ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম আতিকী, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লোকমান হোসেন, শিক্ষক সোহাগ হোসেন, চান্দিনা মোকামবাড়ি জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ওমর ফারুক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত