চান্দিনায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় ফনি ভূষণ সাহা (৬০) নামে এক পথচারীর মৃত্যু ঘটেছে।

আজ শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ফনি ভূষণ সাহা চান্দিনা উপজেলা সদরের সাহাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়- পাশ্ববর্তী দেবীদ্বার উপজেলাধীন বরকামতা গ্রামের শ্রী শ্রী দুর্গা বাড়িতে ১৪ দিনব্যাপী কীর্তন চলছে। ফনি সাহা কীর্তন থেকে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, নিহত ব্যক্তির বাড়ি মহাসড়কে পাশে। ওই কারণে দুর্ঘটনার পরপরই মরদেহ নিয়ে যান পরিবারের সদস্যরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত