চান্দিনায় মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে চারটায় চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে ওই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)। দুই মেয়ে ও এক কন্যা সন্তানের জননী ফারহানা। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করেন। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রোববার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাইরে থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।

পার্শ্ববর্তী বাসিন্দা রাসেল মজুমদার জানান, ঘরের দরজা জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙে দেখি একটি কক্ষের ঘরের তীরের সঙ্গে শিশুটির ঝুলন্ত লাশ। ঘরের ভেতরে ঢুকে দেখি অপরপক্ষে একইভাবে নারীর ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দিই।

ঘটনাস্থলে আসা চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখে। কি কারণে এ ঘটনা তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত