চান্দিনায় কামিল মাদ্রাসায় মিলাদ ও দোয়ানুষ্ঠান

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে ওই দোয়া অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা কামরুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি মাওলানা নুরুল ইসলাম হেলালী, আল আমিন এতিমখানা কমপ্লেক্সের চেয়ারম্যান ডা. মো. সাইফুল্লাহ বাপ্পী, মাদ্রাসার সহসভাপতি মো. কামাল উদ্দিন ভূঁইয়া, বিদ্যোৎসাহী প্রতিনিধি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া, এতিমখানা কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, পরিচালক ফজলুল সাত্তার প্রমুখ। পরে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত