চান্দিনা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীর গণসংযোগ

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও তিনবারের সাবেক কাউন্সিলর মো. কামাল হোসেন গণসংযোগ ও কুশল বিনিময় করছেন। গত বুধবার বিকেলে মোকামবাড়ি থেকে শুরু করে চান্দিনা বাজারের ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন-পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো.আবু তাহের টিটু, যুবদল নেতা আলমগীর হোসেন, মো.জুয়েল, ৪নং ওয়ার্ড ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মো.সোহেল মিয়া, ৪ নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি ফরিদ মিয়া, বিএনপি নেতা সফিক কন্ট্রাক্টর, পৌর বিএনপি নেতা মো. ফরিদ মিয়া, পৌর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.ইমন, ৪নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো.শাহাবুদ্দিন, তাঁতীদল নেতা মোস্তফা মিয়া, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি মহসিন মিয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত