চান্দিনা বাস চাপায় লাইনম্যান নিহত

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় পিয়াল (২৪) নামের এক লাইনম্যানের মৃত্যু ঘটেছে। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াল চান্দিনা উপজেল মহারং গ্রামের নুরুল ইসলাম এর ছেলে। সে চান্দিনা বাস স্টেশনে বাসের লাইনম্যানের কাজ করতো।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান- পিয়াল সকালে বাস স্টেশনে লাইনম্যানের কাজ করছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিডিএম ট্রাভেলসের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে স্টেশনের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান- দুর্ঘটনার পর পর আমাদের পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবার মরদহ নিয়ে যায়। ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত