চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও খাবার বিতরণ

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ভুক্তভোগীরা। গত সোমবার দিনগত রাত সাড়ে ১২ টায় উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে ৬ টি পরিবার।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সদস্যদের হাতে ২টি করে কম্বল ও ১ বস্তা করে শুকনো খাবার তুলে দেন। শুকনো খাবারের বস্তায় ছিলো চাল, ডাল ও তেল।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন শুরু থেকেই সক্রিয় রয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রাথমিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। অতিরিক্ত সরকারি সহায়তা পেতে জেলা প্রশাসনের কাছে আবেদন প্রেরণের প্রক্রিয়া চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত