পথিকৃত চান্দিনার উদ্যোগে দোয়া ও ইফতার

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে এতিম ও অসহায়দের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পথিকৃত চান্দিনার উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় এই আয়োজন করা হয়।

দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর এলাকায় অবস্থিত মাহমুদিয়া আজিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেড বিল্ডার্সের চেয়ারম্যান এ.এস.এম জাকিরিয়া ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন, সমাজের এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।

পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও স্থানীয় অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের সদস্য, স্থানীয় যুবসমাজ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত