• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

উপজেলা বিএনপির সভাপতি আত্মীয়দের দিয়ে দলকে কুক্ষিগত করেছে: ড. রেদোয়ান

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২১: ৪১
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তে সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপি মনোনীত প্রার্থী হলেও এর বিপরীতে বিদ্রোহ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকও বরাদ্দ পেয়েছেন তিনি। এতে বিভক্তির সাথে সাথে নির্বাচনী মাঠে নানামুখী সমস্যাও তৈরি হচ্ছে।

আজ বুধবার বিকেলে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ বলেন, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি তার পরিবার ও আত্মীয়স্বজনকে দিয়ে বিএনপির কমিটি কুক্ষিগত করেছে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আচরণবিধি লঙ্ঘণ করে যা ইচ্ছে তা-ই করে বেড়াচ্ছে। সহযোগিতার বদলে স্থানীয় বিএনপির নেতারা বিরক্ত করছে।

এর আগে সকালে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এর কার্যালয় থেকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পান তিনি। একই দিন বিএনপির বিদ্রাহী প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন কলস প্রতীক বরাদ্দ পান। ফলে স্থানীয় বিএনপি এখনো দ্বিধাবিভক্ত।

সংবাদ সম্মেলনে রেদোয়ান আহমেদ বলেন- আমি দলীয় মনোনয়ন পাওয়ার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় চান্দিনা উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর অতীতের সকল মতানৈক্য ভুলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। এছাড়াও যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে টেলিফোন করি। কিন্তু এ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম তাঁর লোকজনকে উসকানি দিয়ে আমার ও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মানহানিকর বক্তব্য দিয়ে চলছে। গত ১৯ জানুয়ারি প্রার্থী আতিকুল আলমের চাচাতো ভাই সাইফুল্লাহ বাপ্পিসহ বিএনপির ৭ জন পদধারী নেতা আমার বিরুদ্ধে উচ্চ আদালতে একটি মিথ্যা রিট দায়ের করেন। যা পরদিনই আদালত খারিজ করে দেন। আমি যখন তাদেরকে ফুল ছিটাই, তাঁরা আমার ও আমার নেতাকর্মীদের ওপর পাথর নিক্ষেপ করে চলছে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম শামসুল হক মাস্টার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশিরসহ তাঁর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের দাফন আগামীকাল হাজীগঞ্জে

২

কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার কারণে সাত শিক্ষককে বদলি!

৩

ফুলসজ্জিত গাড়িতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায়

৪

লাকসামে গৃহবধূর মরদেহ উদ্ধার

৫

বরুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর

সম্পর্কিত

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের দাফন আগামীকাল হাজীগঞ্জে

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকের দাফন আগামীকাল হাজীগঞ্জে

১ ঘণ্টা আগে
কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার কারণে সাত শিক্ষককে বদলি!

কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার কারণে সাত শিক্ষককে বদলি!

২ ঘণ্টা আগে
ফুলসজ্জিত গাড়িতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায়

৩ ঘণ্টা আগে
লাকসামে গৃহবধূর মরদেহ উদ্ধার

লাকসামে গৃহবধূর মরদেহ উদ্ধার

৪ ঘণ্টা আগে