চান্দিনায় জাল টাকার সরঞ্জামসহ কলেজ ছাত্র গ্রেপ্তার

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় জাল টাকা সরবরাহকালে আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফুল ইসলাম কুমিল্লা মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো. শাহ্ আলমের ছেলে। সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়। লেখাপড়ার পাশাপাশি কয়েক মাস যাবৎ জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছে।

পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় জাল টাকা সরবরাহ করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বাংলাদেশি টাকার বিভিন্ন জাল নোট উদ্ধার করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর তার দেওয়া তথ্যমতে বাবুটিপাড়া গ্রামের তার নিজ ঘরের বক্স খাটের ভিতর থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আরিফুর রহমান বেশ কয়েকদিন যাবৎ চান্দিনাসহ আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। এ ঘটনায় মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত