চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ একজন আটক

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম মাধাইয়া ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে খালেক মিষ্টান্ন ভান্ডারের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে রাসেল মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করে। আটক রাসেল মিয়া বরগুনা জেলার সদর থানার সাহেরো হাওলা গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, তাঁর বিরুদ্ধে মামলার পর কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত