• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় বিশেষ অভিযানে ৩ জন আটক

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৯: ৫৬
logo

চান্দিনায় বিশেষ অভিযানে ৩ জন আটক

চান্দিনা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৯: ৫৬
Photo

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি, চুরি মামলার আসামি এবং দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা এলাকার সাহেব আলীর ছেলে মো. কিবরিয়াকে (৩২) ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, উপজেলার কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া ব্যাপারী বাড়ির আবুল হাসেমের ছেলে মো. সাগরকে (২৬) একটি চুরির মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনগণের সহায়তায় আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অপরদিকে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা উপজেলার বেলাশ্বর এলাকার আবুল হাসেমের ছেলে খায়েরকে দুই বছরের সিআর মামলার সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।

চান্দিনা থানা পুলিশ জানায়, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, ১৯ জন গ্রেপ্তার

২

চান্দিনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

৩

চান্দিনায় বিশেষ অভিযানে ৩ জন আটক

৪

কুমিল্লায় গ্যারেজে ঢুকে অস্ত্রের মুখে ৮০টি ব্যাটারি লুট

৫

বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও ওয়ান হেলথ পদ্ধতি বিষয়ে সেমিনার

সম্পর্কিত

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, ১৯ জন গ্রেপ্তার

১ ঘণ্টা আগে

৮ ঘণ্টা আগে