নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপি ও ছাত্রদলের শীর্ষ চারনেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতদের দাবি চান্দিনায় রেদোয়ান আহমেদ ২০০৬ সাল থেকে অদ্যবধি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কাজ করেছেন। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী আলী আশরাফের পক্ষে নির্বাচন ছেড়ে দেন। বিএনপিকে ধ্বংস করার জন্য চান্দিনায় সব ধরণের কাজ করেছেন তিনি। এখন আঁতকা তাঁকে মনোনয়ন দিয়ে দল তৃণমূলকে মুল্যায়ন করেনি। এই বহিস্কার নিয়ে তাঁরা কোন কিছু ভাবছেন না।
বহিস্কৃতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন কলস প্রতীক নিয়ে নির্বাচন করায় তাঁকে বিএনপি থেকে বহিস্কার করা হয়। শাওনের পক্ষে কাজ করায় চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম খান, চান্দিনা পৌরসভা ছাত্রদলের সভাপতি মাহবুবুল আলম দোলন ও সাধারণ সম্পাদক হানিফ মুন্সীকেও ছাত্রদল থেকে বহিস্কার করা হয়।তাঁদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোন ধরণের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।
কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি ও স্বতন্ত্র কলস প্রতীকের প্রার্থী আতিকুল আলম শাওন বলেন, কলস প্রতীক জিতবে। আমি বিএনপির বিরুদ্ধে নির্বাচন করছি না। রেদোয়ানের বিরুদ্ধে নির্বাচন করছি। গত দুই দশকে তিনি বিএনপির নাম মুখে নেননি। দলের নেতাকর্মীদের হয়রানি করেছেন, এখনও করছেন। অন্যায়ের বিরুদ্ধে আমরা নির্বাচন করছি। তৃণমূল আমাকে প্রার্থী করেছে। কলসের ব্যাপক সাড়া পড়েছে।