চান্দিনায় বিএনপি প্রাথী রেদোয়ান আহমেদ এর জনসভায় জনতার ঢল

আবু সাঈদ, চান্দিনা
Thumbnail image

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। এতে ভোটের মাঠে ধানের শীষে লেগেছে বাড়তি আমেজ।

গতকাল শনিবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী উপদেষ্টা আব্দুল মান্নান বিএসসি’র সভাপতিত্বে ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কাজী সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি নেতা একেএম সামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সফিকুর রহমান, আবু ফয়েজ মোহাম্মদ আব্দুল্লাহ, নূরুল ইসলাম ভূইয়া, আবুল বাসার, ফজলুল হক পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবদল যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা রাজিব আহমেদ ভূইয়া, স্বেচ্ছাসেবকদল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত