• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৭: ৪৩
logo

Photo

কুমিল্লা জেলায় চান্দিনায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এনামুল হাসান (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে।

গতকাল রোববার রাত ৮টায় উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের কেগলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা আগুনে পুড়ে যায় বসতঘর, আসবাব, টাকা ও স্বর্ণালংকার। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জান গেছে, এনামুল হাসান কেগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করতেন। রোববারও তিনি টাকা দাবি করেন। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তিনি পেট্রল ঢেলে ঘরে আগুন দেন বলে অভিযোগ।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এনামুলের বড় বোন হাবিবা বলেন, গত কয়েক মাসে তাঁর আচরণ আরও সহিংস হয়ে উঠেছে। রাত ৮টার দিকে সে একটি সিএনজি অটোরিকশায় করে বাড়িতে এসে পেট্রোলের বোতল নিয়ে ঘরে ঢুকে আগুন লাগিয়ে আবার সেই অটোরিকশায় পালিয়ে যায়। পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, মাদকাসক্তির কারণেই এ ঘটনা ঘটেছে। এর আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়েছিল।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘটনার কথা জেনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষকদের বদলির আদেশ মানি না মানব না

২

বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩

হঠাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

৪

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে গীত অঞ্জলি

৫

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম ভূঁইয়া

সম্পর্কিত

শিক্ষকদের বদলির আদেশ মানি না মানব না

শিক্ষকদের বদলির আদেশ মানি না মানব না

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে
গাজী মাজহারুল আনোয়ার স্মরণে গীত অঞ্জলি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে গীত অঞ্জলি

৬ ঘণ্টা আগে