চান্দিনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অবিলম্বে আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা জেলা উত্তরের মসজিদ মিশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী, জামায়াতে-ইসলামী বি-পাড়া উপজেলা আমির মাওলানা রেজাউল করিম, চান্দিনা পৌর আমির মাওলানা আবুল হাশেম, বুড়িচং উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, চান্দিনা উপজেলা সেক্রেটারি আবদুল আহাদ এবং চান্দিনা পৌর সেক্রেটারি ইয়াহিয়া রায়হান প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সংবিধান সংস্কারের লক্ষ্যে অবিলম্বে পরিষদের অধিবেশন আহ্বান করে জনগণের মতামতকে সম্মান জানিয়ে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জ্বালানি সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত