চান্দিনায় উপজেলা ও পৌরসভা নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহমান সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পেয়ারা বেগম মনোনীত হয়েছেন। এছাড়া চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা আবুল হাসেমের নাম ঘোষণা করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন অঞ্চল টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী এবং অ্যাডভোকেট সাইফুল আলম। এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত