চান্দিনায় বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখারে বজ্রপাতে নিহত নাজমা আক্তারের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ রোববার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহতের স্বামী আমির হোসেনের নিকট একটি চেক হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া।

উল্লেখ্য যে, নাজমা আক্তার গত মঙ্গলবার (২৮ এপ্রিল) কাল বৈশাখী ঝড়ে ফসলি জমিতে কাজ শেষে ফেরার পথে বজ্রপাতে নিহত হন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত