চৌদ্দগ্রামে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে কিশোর নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৭: ০৩
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় খালিদ হোসেন (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত খালিদ হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের মৃত ছালে আহম্মেদের পুত্র। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে উপজেলা মুন্সিরহাট কাদৈর আঞ্চলিক সড়ক কনকপুর নামক স্থানে। আজ বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা রায়হান।

নিহতের চাচা মীর হোসেন মোল্লা আরমান জানান, আমার ভাতিজা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মুন্সিরহাট বাজারের যাওয়ার সময় সিএনজি অটো রিক্সার সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যায়। এসময় পিছন থেকে একটি মাটি বোঝাই ট্রাক্টর তাকে পায়ের অংশে গুরতর আঘাত করে চলে যায়। স্হানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকর তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মহসিন জানান, দুর্ঘটনা গুরুতর আহত খালিদ হোসেন নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার তদন্ত কর্মকর্তা রায়হান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত