চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ইকবাল হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি ইকবাল হোসেনের সাথে স্ত্রীর ঝগড়া হয়। এ অভিমানে আজ শুক্রবার সকালে ইকবাল হোসেন ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে ও নিজের গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে। ব্যক্তিগত জীবনে ইকবাল হোসেন এক সন্তানের জনক।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক লিটন চাকমা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।