নিজস্ব প্রতিবেদক

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কুমিল্লার প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদারকে ঘটা করে বিদায় জানাল শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে স্কাউট ও গার্ল গাইডের সদস্যরা তাঁকে গার্ড অব অনার দিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যান। এরপর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহীন কাদের ও সিনিয়র শিক্ষক সেলিনা আক্তার।
গত ২৮ জুলাই রোকসানা ফেরদৌস মজুমদারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বদলি করে। এরপর তিনি ৪ আগস্ট যোগদান করেন। আজ মঙ্গলবার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল তাঁকে বদলিজণিত বিদায়ী সংবর্ধনা দেয়।

২০২২ সালের নভেম্বর মাসে তিনি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে যোগদান করেছিলেন।
অভিব্যক্তি প্রকাশ করে প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, তিন বছর আট মাসের বেশি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলাম। অত্যন্ত সুন্দর স্কুল এটি। স্কুলটির জন্য কিছু করার চেষ্টা করেছি। এই স্কুল কুমিল্লার অহংকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই স্কুল এগিয়ে যাবে। আমার চাকরিজীবনে এই স্কুলের সব স্মৃতি মনে থাকবে। এখানকার ছেলেমেয়ে ভীষণ ভালো। শিক্ষকেরাও যত্নশীল।