• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা সিটি করপোরেশন

কাউসার জামান বাপ্পীর উদ্যোগেই বিএনপিতে যোগ দেন মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৩৩
logo

Photo

২০০১ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য কাউসার জামান বাপ্পীর মূখ্য ভূমিকায় বিএনপিতে যোগ দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী। গত ২ ফেব্রুয়ারি মনিরুল হক চৌধুরী কুমিল্লা টাউন হল মাঠে ‘ আমার কুমিল্লা আমার স্বপ্ন’ শীর্ষক ১৮ পৃষ্ঠার একটি নির্বাচনী অঙ্গীকারনামা উপস্থাপন করেন। এতে তিনি বিএনপিতে যোগদানের ক্ষেত্রে বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও কুমিল্লার বিএনপি নেতা কাউসার জামান বাপ্পীর ভূমিকার কথা উল্লেখ করেন।

অঙ্গীকারনামার চতুর্থ পৃষ্ঠায় মনিরুল হক চৌধুরী ২৫ বছর আগে বিএনপিতে যোগদানের ক্ষেত্রে দুই নেতার ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে কুমিল্লা-৬ আসন।

জানতে চাইলে কাউসার জামান বাপ্পী আমার শহরকে বলেন,‘ তখন সদর দক্ষিণ ছিল কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা। ওই আসনে বিএনপি জিতে না। ভোটও পায় একেবারেই কম। এ অবস্থায় আমি দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে মনিরুল হক চৌধুরীকে বিএনপিতে যোগদানের ব্যবস্থা করি। ক্যান্টনমেন্ট এলাকায় আমার বাসায় মনিরুল হক চৌধুরীকে নিয়ে আসি। পরে বেগম খালেদা জিয়ার কাছে ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে যাই। এভাবে তাঁর বিএনপিতে যোগদান হয়। ২৫ বছর পর মনিরুল হক চৌধুরী বিষয়টি অঙ্গীকারনামা ভূমিকা কথায় উল্লেখ করেছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি।’

মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপিতে যোগদানের ক্ষেত্রে কাউসার জামান বাপ্পীর প্রধান ভূমিকা ছিল। তাই আমি অঙ্গীকারনামায় তাঁর অবদানের কথা উল্লেখ করেছি।

কাউসার জামান বাপ্পী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য। তিনি এবিএস ক্যাবলসের স্বত্বাধিকারী। আলহাজ্ব নূরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান।

অন্যদিকে মনিরুল হক চৌধুরী জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন প্রথমে। এরপর ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে প্রথমবারের মতো কুমিল্লা-৯ আসনে বিএনপিকে আসন উপহার দেন। তিনি বিএনপির এমপি হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সদর দক্ষিণ উপজেলা , সদর দক্ষিণ থানা ও সদর দক্ষিণ পৌরসভা প্রতিষ্ঠা করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৭ ঘণ্টা আগে