উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন: ডা. তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগের ১২টি নির্বাচনের বৈশিষ্ট্য ছিল ক্ষমতার পালাবদল। অতীতের সরকারগুলো ক্ষমতায় বসে দুর্নীতি করেছে। দুর্নীতি এখন বাংলাদেশের এক নম্বর সমস্যা। এই নির্বাচন হচ্ছে দুর্নীতি প্রতিরোধের নির্বাচন। এবারের নির্বাচন হচ্ছে জুলুমতন্ত্র ও চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন। একটি দল নতুন করে জালিম হয়ে উঠছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে। নতুন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। তাই, উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীমের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আবুল খায়ের, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, এনসিপির গণভোটের প্রচারণার অ্যাম্বাসেডর আবু সুফিয়ান, খেলাফত মজলিসের আমির মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহিম, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, শহীদ জামশেদুর রহমানের চাচা আইয়ুব মিয়াজী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ডা. মিহির নাথ লিটন প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত