• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মুরাদনগর

নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন কুমিল্লা-৩ এর প্রার্থী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৩৯
logo

Photo

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. মনিরুজ্জামান।

গতকাল বুধবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় দলটির পক্ষ থেকে ওই আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে সমর্থন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে দুঃশাসন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রের সংকট চলছে। জনগণের ন্যায্য অধিকার বঞ্চিত হওয়ার এই বাস্তবতায় কেন্দ্রীয় জোট ও স্থানীয় সমঝোতার ভিত্তিতে মুরাদনগর উপজেলায় গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পারস্পরিক আলোচনা ও দায়িত্বশীল রাজনৈতিক উপলব্ধির মাধ্যমে জোটবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঐক্য কোনো সাময়িক কৌশল নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের দায়বদ্ধতা থেকে জন্ম নেওয়া একটি ঐক্য।

ফরিদ উদ্দিন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অন্যায়-দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং মুরাদনগরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোই এই জোটের মূল লক্ষ্য। পাশাপাশি একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বিভক্তি নয়, ঐক্যই জনগণের শক্তি। এই ঐক্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, এটি মুরাদনগরের মানুষ, দেশের মানুষ ও গণতন্ত্রের পক্ষে নেওয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

এ সময় তিনি মুরাদনগরের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী সব শক্তির প্রতি এই ঐক্যের পাশে থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় ও স্থানীয় সমঝোতার আলোকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি উপজেলা গণঅধিকার পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের সব নেতাকর্মীকে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদ, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. কামাল, সাধারণ সম্পাদক রশিদ রানা, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য জহিরসহ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন: ডা. তাহের

২

নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন কুমিল্লা-৩ এর প্রার্থী

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে রাত ১০ টায়

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো নতুন তিনটি বাস

৫

নির্বাচনে অংশগ্রহণে বাস সার্ভিসের দাবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

সম্পর্কিত

উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন: ডা. তাহের

উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন: ডা. তাহের

৭ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে রাত ১০ টায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে রাত ১০ টায়

১১ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো নতুন তিনটি বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো নতুন তিনটি বাস

১২ ঘণ্টা আগে