• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি ও ট্রেজারার হলেন প্রতিষ্ঠাকালীন দুই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৮: ৫৫
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হয়েছেন মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এছাড়া কোষাধ্যক্ষ (ট্রেজারার) হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। চার বছরের জন্য তাঁরা নিয়োগ পেয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ (সংশোধিত-২০১৩) এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন।

আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিকেলেই তাঁরা সংশ্লিষ্ট পদে যোগদান করেন। উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।

দুই শিক্ষকই বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় কমিটির নেতা। তাঁরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক। ২০০৭ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর প্রথমদিন থেকেই তাঁরা এই বিশ্ববিদ্যালয়ে আছেন। ভালো শিক্ষক ও গবেষক হিসেবে আমজাদ ও বেলালের সুনাম রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল তাঁর লোকপ্রশাসন বিভাগে ফিরে গেছেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মার্কেটিং বিভাগে ফিরে যান।

উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, আলহামদুলিল্লাহ। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৫ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে