কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগ্রামে ভর্তি, ২০ মাসে ৫৪ ক্রেডিট

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৯: ০৬
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের অধিভুক্ত ব্যবস্থাপনা শিক্ষা (এইচআর-এমজিটি), একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), মাকের্টিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে এমবিএ এক্সিকিউটিভ প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২০ মাসে (প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার) ৫৪ ক্রেডিট পড়ানো হবে। এজন্য সর্বোচ্চ ১ লাখ ৩১ হাজার টাকা ও সর্বনিম্ন ৮৭ হাজার ৮০০ টাকা ব্যয় হবে।

ব্যবসা অনুষদের ডিন ড. মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ব্যবসায় শিক্ষা অনুষদ সূত্রে জানা গেছে, আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd ) অথবা জনতা ব্যাংক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কান্দিরপাড় শাখা কুমিল্লা থেকে পাওয়া যাবে। ভর্তি ফরমের দাম এক হাজার টাকা।

আবেদনপত্রের সঙ্গে চার কপি সত্যয়িত পাসর্পোট সাইজের ছবি, সব সার্টিফিকেট, নম্বরপত্র, চাকরি করলে সনদ, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ড্রাফটসহ ডিন বরাবর আবেদন করতে হবে। মেধাবীদের জন্য বৃত্তি আছে। আছে ৪০ শতাংশ টিউশন ফিও। ব্যাচেলর ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষা হবে ৮০ নম্বরের। এর মধ্যে ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ২০ , গণিত ১৫ ও অ্যানালিটিকেল এবিলিটি এন্ড ক্রিটিকেল রিসোনিং ১৫ নম্বর।

প্রোগ্রাম পরিচালক : ড. মোহাম্মদ সাহেদুর রহমান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ (০১৯১৪১৭২২৯২), ফাহমিদা বেগম, সহযোগী অধ্যাপক, এআইএস বিভাগ (০১৬৭৩৬৩৯৭০১), মো. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক , মার্কেটিং (০১৯১৮১৪৯৫৯৫), ড. মো. মঞ্জুর হোসেন , সহকারী অধ্যাপক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, (০১৮১০০৬৫৩৪৫)।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত