• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে ডাকাতি ও মাদক মামলায় গ্রেপ্তার ৫

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৯: ৫৬
logo

Photo

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৪১টি ইয়াবা ট্যাবলেটসহ চারজন এবং ডাকাতির প্রস্তুতির মামলায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানার পুলিশ। গতকাল শনিবার ও আজ রোববার আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়। আজ দুপুরে থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. শুভ বেপারী ওরফে আবুল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেন এসআই মধু সুদন মজুমদার ও তাঁর সঙ্গীয় ফোর্স। একই দিন দুপুর ২টার দিকে সবজিকান্দি এলাকা থেকে ৩০টি ইয়াবাসহ জজ মিয়া (৪৫) ও আনোয়ারা বেগমকে (৫০) গ্রেপ্তার করেন এসআই কমুর কৃষ্ণ মজুমদার ও তাঁর সঙ্গীয় ফোর্স।

এ ছাড়া গতকাল রাত ১টার দিকে দাউদকান্দির সুন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুর মিজান মার্কেটের তৌহসিন মেডিকেল হল ফার্মেসির সামনে থেকে ১১টি ইয়াবাসহ মো. আমিরকে (২৬) গ্রেপ্তার করেন এসআই ইসমাইল হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স। একই সময়ে দাউদকান্দি পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির মামলায় মো. গোলাম মোর্শেদকে (২৪) গ্রেপ্তার করেন ইন্সপেক্টর সামছুল আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শুভ বেপারী পটুয়াখালীর বাউফল থানার কেশবপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। জজ মিয়া ও আনোয়ারা বেগম দাউদকান্দির সবজিকান্দি এলাকার বাসিন্দা। আমির দাউদকান্দির হাসানপুর এলাকার বাসিন্দা। গোলাম মোর্শেদ কুমিল্লার চান্দিনা থানার বরকইট ইউনিয়নের লতিফপুরের বাসিন্দা এবং বর্তমানে দাউদকান্দিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। গোলাম মোর্শেদকে দাউদকান্দি থানার ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে গ্রেপ্তার পাঁচজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ধান মাড়াইয়ের মেশিনের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

২

বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ

৪

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সুপারকে গণপিটুনি

৫

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা

সম্পর্কিত

ধান মাড়াইয়ের মেশিনের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

ধান মাড়াইয়ের মেশিনের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

৪ ঘণ্টা আগে
বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

৪ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ

৫ ঘণ্টা আগে